Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৩তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে দুটি দিবস আলাদাভাবে পালিত হলেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ২০২৫ সালে প্রথমবারের মতো ১২ আগস্ট একত্রে উদযাপন করা হয়। কিন্তু বর্ষাকালে একসঙ্গে দুটি দিবস পালনের কারণে যুব র‌্যালি, সমাবেশ ও মেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি, ফলে যুব উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রয়ে সমস্যায় পড়েন।

মন্ত্রিসভা জানায়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলা আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। এসব বিবেচনায় সরকার পুনরায় দুটি দিবস পৃথকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

17 Jul 26 1NOJOR.COM

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালনের সিদ্ধান্ত নিল সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।