Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয়ের মূল কারণ হিসেবে তিনি দলের অভ্যন্তরীণ কোন্দল ও ঐক্যের অভাবকে দায়ী করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ষড়যন্ত্র করে দলকে রাস্তায় নামানো হয়েছে এবং চারটি আসন ‘গুপ্ত-সুপ্তদের’ হাতে তুলে দেওয়া হয়েছে। সামনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন হলে শুদ্ধি অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

নেতাকর্মীদের দলীয় স্বার্থকে সবার আগে রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দল বাঁচলে সবাই বাঁচবে। তিনি মাঠপর্যায়ে কাজ জোরদার করে ঘরে ঘরে যাওয়ার এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম ভাতাসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর আনা পরিবর্তন জনসমক্ষে তুলে ধরার কথাও বলেন তিনি।

14 Sep 26 1NOJOR.COM

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি আসাদুজ্জামানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।