Web Analytics

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সফরসঙ্গীদের নিয়ে রওনা হন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আন্তালিয়ায় ১১ ও ১২ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যদিও সরকারি সফরের সময় ১০ থেকে ১২ নভেম্বর। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ইসলাম এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।

10 Nov 26 1NOJOR.COM

কপ-৩১-এ যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।