Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম অভিযোগ করেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করতে সরকারের নানা তৎপরতা জনগণের মধ্যে গভীর আশঙ্কা তৈরি করছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির প্রার্থীকে ভোট না দিলে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করার হুমকি ফ্যাসিবাদী আচরণের শামিল।

কায়েমের দাবি, বিএনপির চিফ হুইপ বরগুনায় গিয়ে প্রকাশ্যে বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচিত না হলে ওই ইউনিয়নের মানুষ সরকারি উন্নয়ন বরাদ্দ পাবে না এবং তাদের ‘কপাল পুড়বে’। তিনি আরও অভিযোগ করেন, পছন্দমতো প্রকল্প বাস্তবায়নে সরকারি দলের ২০৩ জন সংসদ সদস্যকে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্য থাকা এলাকাগুলো বাদ দেওয়া হয়েছে।

ডাকসু ভিপি বলেন, বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনের অনির্বাচিত প্রশাসকেরা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে অনানুষ্ঠানিক প্রচারণা ও স্টান্টবাজিতে নেমেছেন। নির্বাচন কমিশনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কায়েমের ভাষ্য, বিএনপি ‘হাসিনার সস্তা ভার্সন’ হওয়ার চেষ্টা করছে এবং জনগণকে দুর্বল বা প্রতিপক্ষ মনে করে দেশ চালানোর পরিণতি তাদের মনে রাখা উচিত।

18 Oct 26 1NOJOR.COM

স্থানীয় ভোট প্রভাবিত করতে বিএনপির হুমকি ও বৈষম্যের অভিযোগ সাদিক কায়েমের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।