Web Analytics

নেপাল-চীন সীমান্তের কাছে ভূমিধসে তৈরি নতুন একটি হ্রদ ঘিরে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। নেপালের ভূখণ্ডে গিরং বন্দরসংলগ্ন এলাকায় অবস্থিত হ্রদটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। আগামী তিন দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি এতে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। এতে ভূমিধসে তৈরি প্রাকৃতিক বাঁধ ভেঙে পানি, কাদা ও পাথরের আকস্মিক ঢল নামার ঝুঁকি তৈরি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির ড্রোন ভিডিওতে আগের ভূমিধসের তৈরি বড় গর্তে পানি জমে হ্রদ গঠনের দৃশ্য দেখা গেছে। সিসিটিভির তথ্য অনুযায়ী, হ্রদটি দ্রুত বড় হচ্ছে এবং এর পানি ইতোমধ্যে উপচে পড়তে শুরু করেছে। গিরং কাউন্টিতে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস থাকায় ভূমিধস, কাদার স্রোত ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে।

স্থানীয় চীনা সামরিক কমান্ডের কর্মকর্তা চেন শি বলেছেন, খাড়া পাহাড়ের কিনারা দিয়ে নির্মিত সড়কের কারণে পাহাড়ের ঢাল যেকোনো সময় ধসে পড়তে পারে। কয়েকটি সামরিক ইউনিট কমান্ড সেন্টারে প্রস্তুত রাখা হয়েছে। দুর্গম ভূখণ্ড, সম্ভাব্য বৃষ্টি ও নতুন ভূমিধসের ঝুঁকির মধ্যে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে এবং কর্তৃপক্ষ হ্রদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

27 Aug 26 1NOJOR.COM

ভূমিধসের হ্রদে বাঁধ ভেঙে আকস্মিক বন্যা ও কাদার ঢলের আশঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।