Web Analytics

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম আই২৪ নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ইরানে হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে তুরস্কের কূটনৈতিক চাপে বাতিল করা হয়। প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে কুর্দি যোদ্ধাদের দিয়ে হামলার প্রস্তুতি চলছিল। বৈঠক, অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এবং হামলার এক সপ্তাহ আগে অস্ত্র পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের চাপের মুখে যুক্তরাষ্ট্র পরিকল্পনায় ভেটো দেয় এবং হামলা বাস্তবায়িত হয়নি। ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বলা হয়, মোসাদের ভূমিকা বিস্তারিত না জানালেও তারা বিষয়টি অস্বীকার করেনি। আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠদের মাধ্যমে তথ্য তুরস্কে পৌঁছে যায়, এরপর আঙ্কারা ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করে অভিযান বন্ধ করতে সক্ষম হয়। কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে নিউইয়র্ক টাইমস, সিএনএন ও রয়টার্সও কুর্দি অভিযানের প্রস্তুতি ও সীমান্তে গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

10 Jul 26 1NOJOR.COM

তুরস্কের চাপে যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত ইরান হামলার পরিকল্পনা বাতিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।