Web Analytics

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে গ্রাফিতি আঁকার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কোতোয়ালীর দামপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা এ অভিযোগ তুলে ধরে তার প্রত্যাহার দাবি জানান। চৌধুরী সাইফুল ইকবাল লিখিতভাবে ছয় দফা দাবি উপস্থাপন করেন।

নুসরাত জাহান বিনতি নামের এক শিক্ষার্থী জানান, সোমবার তারা কয়েকজন ফ্লাইওভারে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয় এবং কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় ডিসি আমিরুল এসে এক নারী সহপাঠীর গায়ে হাত দেন বলে অভিযোগ করেন তিনি। শিক্ষার্থীরা জানান, বিষয়টি সিএমপি কমিশনারকে জানানো হয়েছে। সাইফুল ইকবাল বলেন, তারা কোনো মিছিল বা জমায়েত করেননি, শুধু গ্রাফিতি আঁকছিলেন, তবুও পুলিশ অযথা বল প্রয়োগ করেছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ঘটনার পর তাদের মোবাইল নম্বর সিএমপি কার্যালয় থেকে চাওয়া হয়, পরে তা রাজনৈতিক দলের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে, যা তারা নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

20 May 26 1NOJOR.COM

চট্টগ্রামে গ্রাফিতি আঁকার ঘটনায় ডিসি আমিরুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রত্যাহার দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।