Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন করা হবে। সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ছদ্মনামে প্রতিবেশী দেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং সেনা আইনে বিচার সম্পন্নের লক্ষ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই অপরাধে কাউকে দেওয়ানি ও সামরিক আইনে আলাদাভাবে বিচার করা যায় না, তাই সেনা আইনেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি জানান, জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হবে।

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশটির সরকারি বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের কারণে সীমান্ত এলাকায় জটিলতা তৈরি হয়েছে। সীমান্তে গুলি আসা ও মাদক অনুপ্রবেশ ঠেকাতে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে এবং মিয়ানমার সীমান্তকে সুরক্ষিত করা এখন অত্যন্ত জরুরি।

20 Jul 26 1NOJOR.COM

মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।