Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত সড়কে হকার বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম হকারমুক্ত ঘোষিত সড়কগুলো পরিদর্শন করেন।

আবদুস সালাম বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং তারা স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বলে তিনি জানান। সবার সহযোগিতায় ফুটপাত ও সড়কে নগরবাসীর স্বস্তি ফিরিয়ে আনতে চায় সিটি করপোরেশন।

তবে নির্ধারিত স্থানে নিয়ম মেনে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা রেখে এ সুযোগ থাকবে। নিবন্ধন ফি কমানোর দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে; তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে। পরিদর্শনে প্রশাসক পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত দখলমুক্ত কার্যক্রম তদারকি করেন।

24 Sep 26 1NOJOR.COM

পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।