Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পূর্ববর্তী হাসিনা সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভায় তিনি বলেন, বর্তমান সরকার তিন মাস আগে ক্ষমতায় এসেছে এবং এখনো হিসাব-নিকাশ পর্যালোচনা চলছে। তার দাবি, হাসিনা সরকার বাংলাদেশের ২০ কোটি মানুষের মাথাপিছু দেড়শ’ কোটি টাকার ঋণ রেখে গেছে।

মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত সভায় এসব কথা বলেন। তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, বিএনপি যোগ্য প্রার্থী যাচাই-বাছাই করে মনোনয়ন দেবে এবং ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে না।

তিনি নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দলের ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

27 May 26 1NOJOR.COM

মন্ত্রী বললেন, হাসিনা সরকার বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।