Web Analytics

হালাল খাবার বিক্রি না করার ঘোষিত নীতির প্রতিবাদে লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় ভারতীয় রেস্তোরাঁ ‘সিংহস ডাইনিং’-এর সামনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা রেস্তোরাঁটি বন্ধের দাবি জানান। রেস্তোরাঁটির মালিক হারমান সিং কাপুর এবং সামনে টানানো সাইনবোর্ডে গর্বের সঙ্গে হালালবিহীন খাবার বিক্রির কথা লেখা রয়েছে।

মুসলিম সম্প্রদায় ও গাজা সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাপুরের বিভিন্ন পোস্টও সমালোচনার জন্ম দিয়েছে। শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দিতে এবং ফিলিস্তিনি পতাকা বহন করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে শুক্রবার পশ্চিম লন্ডনের নিজ বাড়ি থেকে কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ। তার দাবি, ইসলাম-সম্পর্কিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের কারণে তাকে আটক করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, ৫৪ বছর বয়সি এক ব্যক্তিকে চরমপন্থি ছবি নিজের কাছে রাখা ও ছড়িয়ে দেওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। বেকন হাতে কাপুরের ছবিসহ বিভিন্ন পোস্টও বিতর্ক সৃষ্টি করেছে।

16 Nov 26 1NOJOR.COM

হালালবিহীন নীতি ঘিরে লন্ডনের রেস্তোরাঁয় বিক্ষোভ, মালিক গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।