Web Analytics

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না।

গুতেরেস গাজা-সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অবরুদ্ধ উপত্যকাটিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান। তাঁর বক্তব্যে গাজার পরিস্থিতির পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের ঘটনাপ্রবাহও উঠে আসে।

জাতিসংঘ মহাসচিব বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি যুদ্ধবিরতিকে ন্যায়সংগত, স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

17 Sep 26 1NOJOR.COM

গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।