Web Analytics

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের ভূমিকা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ দাবি জানান। দণ্ড কার্যকরের পর সরকার ‘পরে জানতে পেরেছি’ বলায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঘটনাটির পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক কর্মরত উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা দূতাবাস ও কনস্যুলেটগুলোর মূল দায়িত্ব। দুই ব্যক্তির বিচারিক প্রক্রিয়ায় এসব মিশনের কোনো সম্পৃক্ততা ছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

প্রতিটি দেশ নিজস্ব আইনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে উল্লেখ করে জামায়াত আমির বলেন, চরম দণ্ডের এ ঘটনায় দূতাবাস তার আইনি ও কূটনৈতিক দায়িত্ব পালন করেছে কি না, সরকারকে তা জনগণের কাছে জানাতে হবে। প্রবাসীদের মধ্যে এ ধরনের অপরাধপ্রবণতা রোধে উদ্যোগ এবং বিদেশে আইনি প্রক্রিয়ায় থাকা নাগরিকদের প্রাপ্য সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

20 Oct 26 1NOJOR.COM

সৌদিতে মৃত্যুদণ্ডের ঘটনায় দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।