Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তারের ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বিএনপি নেতা শফি সিকদার। সোমবার রাত ১২টার দিকে সোনালিয়া গ্রামে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তাদের আটক করে এবং শফিকে গণধোলাই দেয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের উপস্থিতিতে শফি ও সাবিনার সম্মতিতে পাঁচ লাখ টাকার কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার উপজেলা বিএনপি শফি সিকদারকে দল থেকে বহিষ্কার করে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। শফি বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কটামারা গ্রামের বাসিন্দা।

পরে শফির আগের স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে গিয়ে তাকে মারধর করে। পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত শফিকে হাসপাতালে পাঠানো হয়।

10 Jun 26 1NOJOR.COM

মির্জাপুরে প্রেমিকার ঘরে ধরা পড়ে বিএনপি নেতা বহিষ্কৃত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।