বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ১৩ বছরে দেশে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন আহত হয়েছেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটি গণমাধ্যমে প্রকাশিত ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব দেয়।
সংগঠনটির অভিযোগ, রেল ও নৌপথের বদলে সড়ককেন্দ্রিক উন্নয়ন এবং সমন্বিত গণপরিবহনব্যবস্থা গড়ে না ওঠায় সড়কে চাপ বেড়েছে ও দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালক, সড়ক নির্মাণত্রুটি, বেপরোয়া গতি, মাদক সেবন করে গাড়ি চালানো, চাঁদাবাজি ও অব্যবস্থাপনাকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে।
পর্যবেক্ষণে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত বৃদ্ধি, মিডিয়ান না থাকা, উল্টোপথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং বিশ্রামহীন চালনাকে গুরুত্বপূর্ণ ঝুঁকি বলা হয়েছে। সংগঠনটি বিশেষজ্ঞ তত্ত্বাবধান, আধুনিক বাস ও সড়ক নিয়ন্ত্রণব্যবস্থা, উন্নত চালক প্রশিক্ষণ, পথচারী সুবিধা, নিরাপত্তা অডিট, আধুনিক ফিটনেস সনদ এবং বিআরটিএর সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছে।
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহতের তথ্য দিল সংগঠনটি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।