Web Analytics

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, টেকসই ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করতে চীনের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে পারস্পরিক স্বার্থে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। মির্জা ফখরুল বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন-জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশীদারিত্ব কামনা করেন। তিনি এক-চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং প্রতিরক্ষা প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, নগর ব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

উভয়পক্ষ পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করে এবং বিএনপি ও সিপিসির মধ্যে প্রাতিষ্ঠানিক মতবিনিময় জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সম্মত হয়।

22 Apr 26 1NOJOR.COM

রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।