Web Analytics

দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তারের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তার অবস্থান শনাক্তে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব কর্মকর্তা পালিয়ে যান এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তাদের অবস্থান শনাক্তে ইন্টারপোলের সহায়তা চাওয়ার প্রস্তুতি চলছে। পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ অনেকে।

সূত্র জানায়, অধিকাংশ পলাতক কর্মকর্তা ভারতে অবস্থান করছেন, কেউ ইউরোপে গেছেন, আবার কেউ দেশে আত্মগোপনে আছেন। তাদের বেতন ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৬ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি নেওয়া হয়েছে। এদিকে সাবেক দুই আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এ কে এম শহীদুল হক কারাগারে আছেন এবং সাত কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক অতিরিক্ত আইজিপি জানান, পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের বিষয়টি সরকারের নির্দেশনার ওপর নির্ভর করছে।

17 Jun 26 1NOJOR.COM

বেনজীর আহমেদ গ্রেপ্তারের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাকে শনাক্তে সরকারের উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।