ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারি বন্দোবস্ত পাওয়া প্রায় ৪৫৫ একর জমি ফিরে পেতে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন ২৩০টি ভূমিহীন পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমিগুলো দখল করে রেখেছে। এতে পরিবারগুলো জমি থেকে বঞ্চিত হয়ে জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তারা দাবি করেছেন।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ২০০৪-০৫ অর্থবছরে যাচাই-বাছাই শেষে ১০১ নম্বর চর আইচা মৌজার ০৮ নম্বর শিটে ২৩০ জন ভূমিহীন প্রজার অনুকূলে জমিগুলো বন্দোবস্ত দেওয়া হয়। তারা নিয়মিত সরকারি খাজনা দিয়ে চাষাবাদ ও ভোগদখল করতেন। পরে ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলের অভিযোগ করা হয়েছে। স্থানীয়ভাবে একাধিক সালিশ-মীমাংসার উদ্যোগও ফলপ্রসূ হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।
গ্রাম পুলিশ আলমগীর চৌকিদার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা যে জমিতে চাষ করেন তা ভিন্ন মৌজার। দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, এমপি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব এসআই দিদারকে দেওয়া হয়েছে।
ভোলায় প্রায় ৪৫৫ একর বন্দোবস্তের জমি ফেরত পেতে ২৩০ পরিবারের আবেদন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।