বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
তৃতীয় দফার ১৪ দিনের রিমান্ড শেষে মামুন খালেদকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের নতুন রিমান্ড আবেদন করে। আবেদনে বলা হয়, তিনি রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে ভূমিকা রেখেছেন এবং মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি সরকারের পতনের দাবিতে কর্মসূচি ঘোষণা করলে নয়াপল্টনে সংঘর্ষে কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ তিন দিনের রিমান্ডে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।