Web Analytics

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহিম ভূট্টু সৈয়াল (৪৫) নামে এক ব্যক্তিকে শনিবার রাত ৯টা ৩০ মিনিটে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ঘটে কলের হাট রাস্তার মাথার সংলগ্ন এলাকায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভূট্টু সৈয়ালের ছেলে আমির হোসেন স্থানীয় বেল্লালের কাছে মাদক কেনার জন্য ৪ হাজার টাকা দেন। পরে টাকা ফেরত চাইলে তাকে মারধর করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভূট্টু সৈয়াল অভিযুক্তদের গালিগালাজ করলে পরদিন রাতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের মেয়ে জানান, তার বাবার কাছ থেকে অভিযুক্তরা ৫ আগস্টের পর থেকে নিয়মিত চাঁদা আদায় করত এবং তিনি হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

শশিভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

15 Feb 26 1NOJOR.COM

চরফ্যাশনে মাদকসংক্রান্ত বিরোধে ছেলের ঘটনার জেরে পিতাকে কুপিয়ে হত্যা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।