Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির, একনেক, সভা শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি শুরু হয়। এতে নতুন পাঁচটি এবং সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপিত হচ্ছে।

সভায় সবচেয়ে বড় বরাদ্দের দুটি প্রকল্প বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণসংক্রান্ত। প্রকল্প দুটি ঢাকাসংলগ্ন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে।

দুই বিদ্যুৎ বিতরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। প্রকল্পগুলোর আওতায় নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের কথা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে মোট ২ হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

25 Nov 26 1NOJOR.COM

একনেকে ১৪ প্রকল্প, বিদ্যুৎ বিতরণ উন্নয়নে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।