Web Analytics

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন ও সাংগঠনিক তৎপরতা মোকাবিলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সতর্ক না হলে আওয়ামী লীগ নতুন ‘রক্ষীবাহিনী’ গড়ে গুপ্তহত্যা শুরু করতে পারে।

নাঈম আহমাদ বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে বলেন, কোনো একক রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণেই ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের চেয়ে জনগণের ঐক্য ও জনরোষ বেশি গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

তিনি ফ্যাসিবাদী শাসনামলের অপরাধের বিচার, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানান এবং প্রতিশোধের রাজনীতি ও দায়মুক্তির নামে অপরাধীদের পুনর্বাসন প্রত্যাখ্যান করেন। ভারতের কাছে পলাতক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের ফেরত পাঠানোর আহ্বানও জানান তিনি। অন্য বক্তারা সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্য জোরদারের কথা বলেন।

25 Nov 26 1NOJOR.COM

আওয়ামী লীগ নিয়ে দ্রুত পদক্ষেপ ও জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জেডিপির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।