রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালী সদরের বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার, ১৩ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলীয় সূত্র অনুযায়ী, মারুফ গত রোববার, ১১ অক্টোবর রাত ১০টার দিকে পোস্টটি দেন। বিষয়টি জানাজানি হলে আলোচনার সৃষ্টি হয় এবং ১২ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরদিন চূড়ান্তভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তে অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
বহিষ্কারের পর মারুফ ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন এবং পরে দাবি করেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট শৃঙ্খলাভঙ্গের কারণ দেখানো হয়নি। তিনি এটিকে ব্যক্তিগত স্বার্থে নেওয়া পদক্ষেপ বলে অভিযোগ করেন। তবে এন বি এস রাসেল বলেন, নোটিশের যথাযথ জবাব না দিয়ে মারুফ জেলা ছাত্রদলের বিরুদ্ধে অবমাননাকর ও বিদ্বেষমূলক পোস্ট দেন। এই কারণেই দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
রবীন্দ্রনাথকে নিয়ে আপত্তিকর পোস্টের ঘটনায় নোয়াখালী ছাত্রদল নেতা বহিষ্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।