Web Analytics

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, দেশের সব নাগরিকের ধর্মীয় ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম ভিন্নধর্মীদের অধিকার সবচেয়ে বেশি নিশ্চিত করে এবং ইসলামী রাষ্ট্রকাঠামোতে নিজ নিজ ধর্মকর্ম পালনের অবারিত সুযোগ রয়েছে।

তিনি বলেন, হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবে এবং সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। দেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব চলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ উৎসব স্বাধীনভাবে পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, তা সরকারকে নিশ্চিত করতে হবে।

আশরাফুল হক আরও বলেন, কোনো মুসলমান অন্য ধর্মের পূজাপার্বণ ও উৎসবকে নিজেদের বলে দাবি করতে বা তাতে অংশ নিতে পারবে না; ইসলামে এটি নিষিদ্ধ। সভায় পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা কবির আহমদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

21 Oct 26 1NOJOR.COM

সব নাগরিকের ধর্মীয় অধিকার ও হিন্দু উৎসবের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।