Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলাগুলো মার্কিন আগ্রাসনের জবাবে পরিচালিত হয়েছে এবং এতে প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাঙ্কার ও সহায়ক আশ্রয়কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, তারা কুয়েতের আলি আল-সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে, যেখানে জ্বালানি ট্যাঙ্ক, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি এফপিএস রাডার ধ্বংস করা হয়েছে। বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলার দায় স্বীকার করে আইআরজিসি জানায়, সেখানে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পি-৮ বিমান হ্যাঙ্গার ও মার্কিন ড্রোন কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় তারা পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে।

13 Jul 26 1NOJOR.COM

ইরানের দাবি, মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।