Web Analytics

দক্ষিণ কোরিয়ায় সফরকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি প্রবাসীদের জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন। ভবিষ্যতের নির্বাচনগুলোতেও প্রবাসীদের ভোটাধিকার বজায় রাখতে এনসিপি কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসীরা শিক্ষার্থীদের লাশ বিনামূল্যে দেশে পাঠানো, অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, দালালদের অপতৎপরতা রোধ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং দেশে প্রবাসীদের অধিক অন্তর্ভুক্তির দাবি জানান।

17 May 26 1NOJOR.COM

দক্ষিণ কোরিয়ায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সংবর্ধনা দেন প্রবাসীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।