ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টুনে প্যাক করা আম আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠায়। আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে আমগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, কাস্টমস ক্লিয়ারিং শেষে আমগুলো আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে, যারা এগুলো বণ্টনের দায়িত্বে থাকবে।
বার্ষিক সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার দিল বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।