Web Analytics

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, জর্দান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে অতিরিক্ত ‘থাড’ ও ‘পেট্রিয়ট’ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এসব ঘাঁটিকে সম্ভাব্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, থাড ব্যবস্থা বিশ্বজুড়ে অল্প কয়েকটি স্থানে মোতায়েন রয়েছে এবং এটি স্থানান্তরে ব্যাপক জনবল ও লজিস্টিক সহায়তা প্রয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ইরানে হামলার সিদ্ধান্ত ঘোষণা না করলেও কর্মকর্তারা সীমিত মাত্রার হামলার সম্ভাবনার কথা বলেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সিএনএনকে জানিয়েছেন, সংঘাত এড়াতে আলোচনা চলছে, যদিও ইরান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখে না। ট্রাম্প বলেছেন, তিনি চুক্তি আশা করছেন, তবে ব্যর্থ হলে ইরানের হুমকি যাচাই হবে।

03 Feb 26 1NOJOR.COM

ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে থাড ও পেট্রিয়ট প্রতিরক্ষা মোতায়েন যুক্তরাষ্ট্রের

Person of Interest

logo
No data found yet!