Web Analytics

আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের শর্ত হিসেবে ইরান জানিয়েছে, তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরানো হলে তবেই তারা খেলবে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি তুরস্কভিত্তিক আনাদোলু সংস্থাকে রোববার বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচ স্থানান্তরের অনুরোধ এখনো বহাল রয়েছে। তিনি জানান, ফিফা অনুরোধটি গ্রহণ করলে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে, অন্যথায় পরিস্থিতি অনিশ্চিতই থাকবে।

সূচি অনুযায়ী ইরানের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা—১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে। যদিও মেক্সিকো ও কানাডাও আয়োজক, অধিকাংশ ম্যাচ যুক্তরাষ্ট্রেই হবে। দানিয়ামালি বলেন, দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, তবে নিরাপত্তা নিশ্চিত না হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে স্বাগত জানালেও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানান, নিরাপত্তা নিশ্চয়তা না থাকলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না এবং ম্যাচ মেক্সিকোয় সরাতে ফিফার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

06 Apr 26 1NOJOR.COM

নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রে না খেলে মেক্সিকোয় ম্যাচ চায় ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।