Web Analytics

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় পদত্যাগ করেছেন। ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, প্রায় নয় বছর দায়িত্ব পালনের পর তিনি (বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে তার ৩৩ বছরেরও বেশি সময়ের কর্মজীবন অব্যাহত রাখবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার এনামুল হক নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে সিইও হিসেবে দায়িত্বে ছিলেন এবং এর আগে ব্যাংকের গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, রিস্ক ও অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার নেতৃত্বে ২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ৩ হাজার ৩০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে, যা দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক মুনাফা হিসেবে রেকর্ড গড়ে।

09 Jun 26 1NOJOR.COM

নাসের এজাজ বিজয় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।