বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের অনুমোদন দিয়েছে। সোমবার (২০ অক্টোবর) পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজস্ব খাতে অস্থায়ীভাবে এই পদগুলো সৃজন করা হবে এবং প্রতি বছর সংরক্ষণের ভিত্তিতে এগুলো হালনাগাদ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পদগুলো পূরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, দক্ষতা ও প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
দেশব্যাপী পুলিশের শক্তি বৃদ্ধি করতে চার হাজার নতুন এএসআই পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।