বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচিও উপস্থিত থাকবেন।
আগামীকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে, এককভাবে ২০৯টি আসনে এবং শরিক দলসহ মোট ২১২টি আসনে জয়ী হয়েছে। প্রায় দুই দশক পর দলটি আবারও সরকার গঠন করতে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ও যুক্তরাজ্যের কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেবেন।
ঢাকায় বিএনপি সরকারের শপথে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।