যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কি না, সরকার তা খতিয়ে দেখবে। ঘটনাটির প্রেক্ষাপটে এ বিষয়টি যাচাই করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, বিদেশে আগের হেনস্তার ঘটনার পর থেকে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সন্ত্রাসীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অপচেষ্টা অব্যাহত থাকলে তা চ্যালেঞ্জহীনভাবে ছেড়ে দেওয়া হবে না এবং তাদের কঠোর জবাব দেওয়া হবে।
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা বলল সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।