ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ কেন প্রত্যাহার করা হয়েছে, তার যুক্তি দিতে মার্কিন বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। মার্কিন বিচার বিভাগ এক মাস আগে জানিয়েছিল যে তারা মামলাটি আর চালাবে না। বুধবার আদানির আইনজীবীরা ব্রুকলিনের জেলা বিচারক নিকোলাস গারোফিসের কাছে মামলাটি খারিজের আবেদন করেন। আদালতের নথিতে প্রকাশিত লিখিত রায়ে গারোফিস বলেন, প্রসিকিউটরদের নোটিশে পর্যাপ্ত ব্যাখ্যা নেই এবং ১৩ জুলাই পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেন।
বিচারক মন্তব্য করেন, সরকারের সংক্ষিপ্ত ও একপক্ষীয় বক্তব্য আদালতকে সিদ্ধান্তে পৌঁছাতে যথেষ্ট নয়। আদানির আইনজীবী রবার্ট জিউফ্রা যুক্তি দেন যে মামলাটি মার্কিন আইনের আওতার বাইরে এবং ভারতে কথিত ঘুষের অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়।
২০২৪ সালে আদানির বিরুদ্ধে ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চুক্তি ও মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মামলা হয়েছিল। তিনি সব ধরনের অন্যায়ের অভিযোগ অস্বীকার করে আসছেন।
গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে যুক্তি চাইলেন মার্কিন বিচারক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।