Web Analytics

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আকরাম খান তসলিমের বিরুদ্ধে মৎস্য খামার দখল, হামলা, মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মঈন খান ও গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার খান। ভুক্তভোগীরা জানান, ২০২৫ সালের জানুয়ারিতে পাগলা থানার স্বল্পছাপিলা গ্রামে জমি লিজ নিয়ে তারা একটি বাণিজ্যিক মৎস্য খামার গড়ে তোলেন।

মঈন খানের দাবি, এর আগে একই জমি তসলিম লিজ নিয়েছিলেন কিন্তু ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত লিজের টাকা পরিশোধ করেননি। পরে জমির মালিকেরা তার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন করে মঈন খানের সঙ্গে চুক্তি করেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তসলিম অস্ত্রধারী লোকজন নিয়ে খামারে হামলা চালিয়ে মঈনের ভাইকে আহত করেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে দফায় দফায় মাছ লুট করেন যার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

এ ঘটনায় পাগলা থানায় মামলা হয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন। মঈন খান প্রশাসনের কাছে খামার উদ্ধারের পাশাপাশি ক্ষতিপূরণ, নিরাপত্তা ও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তসলিম জানান, ২২ কাঠা জমি নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন।

13 May 26 1NOJOR.COM

ময়মনসিংহে যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল ও মাছ লুটের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।