বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে যারা ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে, তাদের লজ্জা হওয়া উচিত। সোমবার চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভয়ভীতি দেখিয়ে জনগণের রায় প্রভাবিত করা যাবে না।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। প্রধান বক্তা হিসেবে আব্দুল্লাহ আল ফারুক বলেন, তিনি চকরিয়া ও পেকুয়ার সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন। নির্বাচিত হলে তিনি পেকুয়ায় সরকারি কলেজ ও সোনালী ব্যাংক স্থাপন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা গঠন, চকরিয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সভায় হাজারো জামায়াত ও ছাত্রশিবির কর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
চকরিয়ায় সমাবেশে ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া দলগুলোর সমালোচনা করলেন শাহজাহান চৌধুরী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।