ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে শনিবার সকালে ফক্স নিউজকে তিনি জানান, দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর পাকিস্তানে যাচ্ছেন না। ট্রাম্প বলেন, দীর্ঘ ভ্রমণকাল ও সময়ের অপচয়ের কারণে সফর বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বে বিভ্রান্তি ও অন্তর্কোন্দল বিরাজ করছে, ফলে তারা নিজেরাই জানে না কে দায়িত্বে আছেন।
পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার সব চাবিকাঠি এখন যুক্তরাষ্ট্রের হাতে এবং ইরান চাইলে শুধু একটি ফোন কলেই আলোচনা শুরু করতে পারে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদ সফর শেষ করেছে। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান অসীম মুনিরসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করেন। শেহবাজ শরিফ আলোচনাকে ফলপ্রসূ ও আন্তরিক বলে উল্লেখ করেন। ইরানি প্রতিনিধি দল পাকিস্তান ছাড়ার পরই ট্রাম্প সফর বাতিলের ঘোষণা দেন।
ইরান শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।