সরকার প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব ওয়ালীউল দামানের সই করা প্রজ্ঞাপনে ছুটির ঘোষণা দেওয়া হয়।
তবে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে আলাদা কোনো অতিরিক্ত ছুটি পাবেন না। কারণ, ওই বছরের ৭ নভেম্বর শনিবার পড়েছে, যা সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটির দিন। তাই জাতীয় দিবসের ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গেই মিলে যাচ্ছে।
এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী দিনটি এখন থেকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।
৭ নভেম্বর বার্ষিক সরকারি ছুটি, তবে ২০২৬ সালে দিনটি শনিবার হওয়ায় অতিরিক্ত ছুটি নেই
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।