Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে প্রায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। একই ঘটনায় সামছু মিয়া (৩০) নামে একজন আহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা রংপুর জেলার বাসিন্দা।

এর আগের দিন শনিবার বিকেলে একই স্থানে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে ফাহিমের অবস্থার অবনতি ঘটে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রোববারের ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

07 Jun 26 1NOJOR.COM

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু, আহত আরও দুইজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।