ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে লেবানন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৮ এপ্রিল সারা দেশে চালানো ১০০টিরও বেশি ইসরাইলি বিমান হামলার বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করা হয়েছে। হামলাগুলো রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ব্যস্ত সময়ে এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলা আন্তর্জাতিক আইনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। সরকারি তথ্যে বলা হয়, হামলায় ৩০৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জন শিশু ও ৭১ জন নারী রয়েছেন। এছাড়া অন্তত ১,১৫০ জন আহত হয়েছেন।
আলজাজিরার বরাতে জানা যায়, এই অভিযোগ লেবাননের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপের অংশ, যা ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।
ইসরাইলি বিমান হামলায় ৩০৩ নিহত, জাতিসংঘে অভিযোগ জানাল লেবানন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।