বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বার্ষিক আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা দেখিয়েছেন। ২০২৫–২৬ অর্থবছরে তিনি ও তার স্বামী ময়মনসিংহ-৫ আসনের প্রার্থী মতিউর রহমান মিলে মোট ৪ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ১১৯ টাকার সম্পদ ঘোষণা করেছেন। এর মধ্যে সাবিকুন্নাহারের সম্পদের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা এবং তার স্বামীর সম্পদ ২ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৮০৩ টাকা।
হলফনামা অনুযায়ী, পেশায় আইনজীবী সাবিকুন্নাহারের কাছে ১৩ ভরি সোনার গহনা ও ৩ লাখ ৭০ হাজার টাকার একটি প্রাইভেটকার রয়েছে। তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা, যা বর্তমানে আনুমানিক ৮৯ লাখ ৬০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরায় ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার জমি এবং নিজ প্লটে ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকার ভবন রয়েছে।
তিনি স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা দেখিয়েছেন, যার বর্তমান আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা বলে উল্লেখ করেছেন।
জামায়াত প্রার্থী সাবিকুন্নাহারের আয় ১৬ লাখ, সম্পদ ৪ কোটি টাকার বেশি ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।