Web Analytics

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের পূর্বপাড় এলাকায় মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ আগুন লাগে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে জাকির, মশিউর, পরিমল, বাদল, সুমন ও কবির হাওলাদারের দোকানসহ মোট আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুর রশিদ জানান, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নগদ অর্থ ও পণ্যের বড় ক্ষতির কথা জানান।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত চলছে।

31 Mar 26 1NOJOR.COM

ধামুরা বন্দরে অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।