Web Analytics

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি আজ শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসবে। জাতীয় নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণই বৈঠকের মূল উদ্দেশ্য। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন, যেখানে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, শুক্রবারের বৈঠকে ভোট কারচুপি, নির্বাচনি এজেন্টদের বাধা, হামলা ও অগ্নিসংযোগসহ নানা অনিয়ম নিয়ে আলোচনা হয়। নেতারা এসব ফ্যাসিবাদি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বন্ধের দাবি করেন এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

বৈঠকে আরও জানানো হয়, ১১ দল পুরনো ধারা নয়, নতুন ও সুস্থ রাজনীতির পক্ষে থাকবে। নারীর অধিকার ও নিরাপত্তা রক্ষায় লড়াই অব্যাহত থাকবে এবং জনগণের পক্ষে অবস্থান নেওয়া হবে। নেতারা সব অপকর্ম বন্ধের দাবি জানান।

14 Feb 26 1NOJOR.COM

নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় ঢাকায় ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।