শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেছেন, নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সার্বিক প্রত্যাশা পূরণ হবে। রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ উদ্যোগে সম্মেলনটি আয়োজিত হয়।
মন্ত্রী বলেন, সম্মেলনটি গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, ক্ষতিকর রাসায়নিকের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। এসব গবেষণার ফল কার্যকর শ্রমনীতি প্রণয়ন ও কারখানা পরিদর্শন জোরদারে সহায়ক হবে বলে তিনি জানান।
শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে সরকার, মালিক, শ্রমিক ও গবেষকদের নিবিড় সমন্বয়ের আহ্বান জানান মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, শ্রম আইন ২০২৬-এ শ্রমিকস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে এবং নতুন বোর্ড দ্রুত ন্যায্য ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তিনি আশাবাদী।
নতুন মজুরি বোর্ড শ্রমিকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা শ্রমমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।