Web Analytics

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ কয়েকজন রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এর আগে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার দুজনের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। বাসায় থাকা নজরুল ও মাকসুদাকে থানায় নেওয়া হয়। নিহত মরিয়মের বাবাও সেখানে উপস্থিত ছিলেন। তাঁর করা মামলার পর পুলিশ এমপি ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায়।

21 Sep 26 1NOJOR.COM

এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।