Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি আনোয়ার সিদ্দিকীর সঙ্গে কুশল বিনিময়, মিষ্টিমুখ করান, শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। আসলাম চৌধুরী ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে আসলাম চৌধুরী বলেন, নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভেদাভেদ ভুলে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন। জবাবে আনোয়ার সিদ্দিকী সহযোগিতার আশ্বাস দিয়ে আশা প্রকাশ করেন, আসলাম চৌধুরী ভবিষ্যতে মন্ত্রীর দায়িত্ব পেলে সীতাকুণ্ডের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মহল এই উদ্যোগকে স্থানীয় রাজনীতিতে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

14 Feb 26 1NOJOR.COM

সীতাকুণ্ডে নির্বাচনের পর ঐক্যের বার্তা নিয়ে জামায়াত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আসলাম চৌধুরীর সাক্ষাৎ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।