Web Analytics

ইরান পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত তাদের অস্ত্র সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমে যাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র মজুদের ৯০ শতাংশেরও বেশি সম্পূর্ণ অক্ষত আছে। আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নাকদি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন নেটওয়ার্কের স্বনির্ভরতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপর জোর দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের ভূগর্ভস্থ উৎপাদনকেন্দ্রগুলো নিয়মিত ও অত্যন্ত কার্যকর হারে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সামরিক অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেশীয় উৎপাদনের মাধ্যমেই দ্রুত পূরণ করা হচ্ছে। তাই তেহরানের সামরিক সক্ষমতা শক্তিশালী রয়েছে বলে তিনি দাবি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান মার্কিন সংবাদমাধ্যমের কিছু মূল্যায়ন হোয়াইট হাউসের ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংসের দাবিকে চ্যালেঞ্জ করেছে। ওই মূল্যায়নে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম নিষ্ক্রিয় করার ব্যর্থতার কথা বলা হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, প্যাট্রিয়ট ও থাডসহ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হার নতুন উৎপাদনের চেয়ে দ্রুত হওয়ায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা মজুদে ঘাটতি দেখা দিয়েছে।

01 Sep 26 1NOJOR.COM

ইরানের দাবি, তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র মজুদের ৯০ শতাংশের বেশি অক্ষত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।