Web Analytics

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রদলের তুহিন, জাকারিয়া, অলক, তোফায়েল, আলামিন, তানজিম ও রাসেল এবং ছাত্রশিবিরের মহানগর সভাপতি অমিত হাসানসহ কয়েকজন নেতা রয়েছেন।

প্রত্যক্ষদর্শী, সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে একটি সভা চলছিল। সেখানে দুই সংগঠনের নেতাদের পাল্টাপাল্টি উস্কানিমূলক বক্তব্যের পর কলেজ রোড ও চাষাঢ়ায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা গেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

সংঘর্ষে কলেজ রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিরাপদে সরে যান এবং যান চলাচল বন্ধ হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে হামলার জন্য দায়ী করেছে। পুলিশ বলেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; এখনো কোনো পক্ষ অভিযোগ বা মামলা করেনি।

05 Aug 26 1NOJOR.COM

চাষাঢ়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।