বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। ইউজিসির ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকার ৫২ নম্বরে থাকা এই বিশ্ববিদ্যালয়ের নামের পাশে তিনটি লাল তারকা চিহ্ন দেখা যাচ্ছে।
লাল তালিকাভুক্ত করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব ও মামলা চলমান থাকা, অনুমোদিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অমান্য করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী নির্ধারিত জমির চেয়ে কম জায়গায় ক্যাম্পাস পরিচালনা করা।
সূত্র অনুযায়ী, ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও তিনটি একইভাবে তিন লাল তারকা চিহ্নিত রয়েছে। ইউজিসি জানিয়েছে, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সতর্ক করার উদ্দেশ্যে এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়।
মালিকানা ও আইন লঙ্ঘনের অভিযোগে ইউজিসির লাল তালিকায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।