Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি জানান, দুই দিন আগে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ফরিদপুরের চরভদ্রাসনের দিপালী খাতুন নামে এক বাংলাদেশি নারীও রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং যুদ্ধাবস্থার কারণে ফ্লাইট জটিলতা থাকা সত্ত্বেও মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

১১ এপ্রিল ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে এবং যারা দেশে ফিরতে চান তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চার্টার্ড ফ্লাইটে কিছু প্রবাসী দেশে ফিরেছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এখন পর্যন্ত নারীসহ আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

12 Apr 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও প্রত্যাবাসনে কাজ করছে বাংলাদেশ সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।